মোঃ আবদুল আল মামুন
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার ২ নং সিদলা ইউনিয়নের মেছেড়া আব্দুল মন্নাফ চেয়ারম্যানের বাড়িতে স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজ, নাগরিক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) রাতে অনুষ্ঠানে সিদলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব শামছুল হক মাস্টার।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেন।
বক্তব্যে মো. আক্তারুজ্জামান বলেন, “আসুন পরিবর্তন আনি, উন্নয়নের পথে এগিয়ে যাই। আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে আমাদের প্রিয় সিদলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার পথচলার প্রধান শক্তি।”
তিনি আরও বলেন, জনগণের হক বুঝিয়ে দিয়ে সুখ-দুঃখে পাশে থেকে সেবার মানসিকতা নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সিদলা ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বরজাহান ফকির, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন সরকার, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন, পিপলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন মাস্টার, বিএনপির নেতা আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এবং দেশের বার্তা ডট. কমের সম্পাদক এস এম মিজানুর রহমান মামুন হোসেন পুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।