1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে- প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা মধুপুরে ১ লাখ লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন জনপ্রত্যাশা বনাম বাস্তবতা: বাজেট ২০২৬–২৭ কতটা জনমুখী, কতটা অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত? মাদক ছাড়লে তিন মাসের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান হিমেল মধুপুরের সরকার পরিবারের কৃতি সন্তান মরহুম মুনসুর সরকারের আজ ৯ তম মৃত্যুবার্ষিকী মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠান চরপুমদী যুবসমাজ ও সচেতন নাগরিক কতৃক আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভা হোসেনপুরে সড়কে বেপরোয়া চাঁদাবাজি: চালককে মারধর কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে- এমপি জালাল রাজারহাটে তিস্তাপাড়ে ভাঙন আতঙ্ক
শিরোনাম
নান্দাইলে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে- প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা মধুপুরে ১ লাখ লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন জনপ্রত্যাশা বনাম বাস্তবতা: বাজেট ২০২৬–২৭ কতটা জনমুখী, কতটা অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত? মাদক ছাড়লে তিন মাসের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান হিমেল মধুপুরের সরকার পরিবারের কৃতি সন্তান মরহুম মুনসুর সরকারের আজ ৯ তম মৃত্যুবার্ষিকী মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠান চরপুমদী যুবসমাজ ও সচেতন নাগরিক কতৃক আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভা হোসেনপুরে সড়কে বেপরোয়া চাঁদাবাজি: চালককে মারধর মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে- এমপি জালাল

নান্দাইলে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে- প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

  • প্রকাশ কাল শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়েছে

-তৌহিদুল ইসলাম সরকার,

ময়মনসিংহের- নান্দাইল উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে- অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহীনা নাজনীনসহ অন্যান্য কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে- প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন সরকারি সেবার অগ্রগতি, কৃষি, মৎস্য, ভূমি ও প্রশাসনিক কার্যক্রমসহ জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সেবার মান আরও উন্নত করতে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST