সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নির্ঘুম রাত কাটে আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের। এমন পরিস্থিতিতে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার উপজেলার তিস্তা নদীর উত্তর তীরবর্তী রামহরি, খিতাবখাঁ, সরিষাবাড়ি ও গতিয়াশাম এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম। এ সময় তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম বলেন, তিস্তা নদীর রামহরি ও খিতাবখাঁ এলাকার অরক্ষিত অংশে জরুরি ভিত্তিতে নদী রক্ষা কাজের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা হয়েছে,জনগুরুত্বপূর্ণ এলাকা বিবেচনায় ভাঙনপ্রবণ অংশে দ্রুত প্রতিরক্ষা কাজ সম্প্রসারণের আশ্বাস পাওয়া গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।