1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

চরপুমদী যুবসমাজ ও সচেতন নাগরিক কতৃক আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভা

  • প্রকাশ কাল শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়েছে

রুজিনা আক্তার পলি

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামের যুবসমাজ ও সচেতন নাগরিক কতৃক আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো: কামাল উদ্দিন প্রভাষক হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি অনার্স কলেজ। বক্তব্য রাখেন হাফেজ মাওলানা কারিমুল্লাহ সভাপতি ইসলামি আন্দোলন হোসেনপুর উপজেলা, মো: রায়হান উদ্দিন বিএসসি মেম্বার পদপ্রার্থী ৭ নং ওয়াড,জাহাঙ্গীর আলম উপজেলা বিএনপি, শরিফুল ইসলাম, যুবদল নেতা, মো: মোতাসিম বিল্লাহ বাবু, চেয়ারম্যান পদপ্রার্থী ৬ নং পুমদী ইউনিয়ন, মো:লূৎফুর রহমান শিক্ষ প্রাথমিক বিদ্যালয়, আবু হানিফ রোবেল, সিনিয়র অফিসার পূবালী ব্যাংক, জহুরুল ইসলাম মোস্তাকিম সিনিয়র সহসভাপতি হোসেনপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ, মো: কাজল মিয়া, সভাপতি পুমদী ইউনিয়ন ইসলামি আন্দোলন, আব্দুল আওয়াল,কে এম রাসেল,মান্নান, কাজল, সাব্বির ভূইয়া সহ আরও এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।তাদের সবার একটিই কথা যে কোনো মূল্যে চরপুমদীকে মাদক মুক্ত করার। উক্ত আলোচনা সভায় মাদক নিয়ন্ত্রণ অভিজান পরিচালনা কমিটি গঠন করা হয়, সে কমিটি গঠন করার মাধ্যমে এলাকার সচেতন নাগরিক ও যুবসমাজরা এখন থেকে কাজ করা শুরু করে। চরপুমদী এলাকায় উত্তি বয়সের যুবকরা মাদকে আসক্ত হয়ে যাওয়াই তারা এই সিদ্ধান্ত নেয়।

মাদককে না বলুন,মাদকের নিমূলে সহযোগিতা করুণ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST