1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পুলিশি বিশেষ অভিযানে মোট গ্রেফতার-৯০ গাজীপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ভুক্তভোগির সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন নিকলীতে নবাগত ডিসির মত বিনিময় সভা অনুষ্ঠিত হাওর অঞ্চলের ভবিষ্যৎ ফসল ক্ষতি হ্রাস ও জলবায়ু সহনশীল উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি নিঃস্বার্থ ভালোবাসার নাম “মা” মদনে ২০ মেট্রিকটন চাল পাচার: তদন্ত কমিটির গুদাম পরিদর্শনে মিলেছে গড়মিল কিশোরগঞ্জের বৃহত্তম গরুর হাটে আড়াই কোটি টাকা রাজস্ব হারালো সরকার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম অজ্ঞাতনামা নারীর মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে
শিরোনাম
কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পুলিশি বিশেষ অভিযানে মোট গ্রেফতার-৯০ গাজীপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ভুক্তভোগির সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন নিকলীতে নবাগত ডিসির মত বিনিময় সভা অনুষ্ঠিত হাওর অঞ্চলের ভবিষ্যৎ ফসল ক্ষতি হ্রাস ও জলবায়ু সহনশীল উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি নিঃস্বার্থ ভালোবাসার নাম “মা” শহীদ জিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড পেলেন মাইনুল হক মেনু মদনে ২০ মেট্রিকটন চাল পাচার: তদন্ত কমিটির গুদাম পরিদর্শনে মিলেছে গড়মিল কিশোরগঞ্জের বৃহত্তম গরুর হাটে আড়াই কোটি টাকা রাজস্ব হারালো সরকার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম

গাজীপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ভুক্তভোগির

  • প্রকাশ কাল সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৯ বার পড়েছে



​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর মহানগরের ৩৩ নং ওয়ার্ডের উত্তর খাইলকুর (পলা গাছ) এলাকায় জোরপূর্বক রাস্তা দখলের অভিযোগ এনে একটি মহলের পক্ষ থেকে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করেছেন এক ভুক্তভোগী নারী ও তার পরিবার।
​ভুক্তভোগী পরিবারের দাবি, তারা নিজেদের ক্রয়কৃত জমিতে সরকারি নিয়মানুযায়ী রাস্তার জায়গা পর্যাপ্ত পরিমাণ ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ অন্যায়ভাবে কাজে বাধা প্রদান করে। এরপর একটি চক্র ঘটনাটিকে ভিন্নখাতে মোড় নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কতিপয় মাধ্যমে “রাস্তা দখল” সংক্রান্ত সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে, যা তাদের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।
​সীমানা নির্ধারণ মানছেন না কাউন্সিলর প্রার্থী মনজুরুল করিম টিটু
​ভুক্তভোগী পরিবার জানান, জমি নিয়ে বিরোধের জেরে ইতিপূর্বে একাধিকবার সরকারি ও বেসরকারি সার্ভেয়ার (আমিন) দ্বারা জমির সীমানা সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে। কিন্তু ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টিটু ও তার লোকজন সেই আইনি সীমানা মানতে নারাজ। উল্টো তারা বাড়ি নির্মাণের কাজ করতে গেলে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন ও বাধা সৃষ্টি করে আসছেন। একজন দায়িত্বশীল পদের প্রার্থীর এমন অন্যায় ও একগুঁয়ে আচরণের কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মে) কাউন্সিলর প্রার্থী টিটুর একটি অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা অঞ্চলের (অঞ্চল-৩) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে উভয়পক্ষের সার্ভেয়ারদের সমন্বয়ে যৌথভাবে পুনরায় সীমানা নির্ধারণের নির্দেশ দেন।
​আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সেই নির্দেশনার আলোকে আজ রবিবার (১৭ মে) সকালে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়পক্ষের সার্ভেয়ার দ্বারা জমি ও রাস্তার সীমানা চূড়ান্তভাবে পরিমাপ করা হয়।


​চূড়ান্ত পরিমাপে ভুক্তভোগী পরিবারের দাবির সত্যতা প্রমাণিত হওয়ার পর তারা জানান:
​”আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জমি ও রাস্তার জায়গা ছেড়ে কাজ করছিলাম। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউন্সিলর প্রার্থী টিটু আমাদের ওপর জুলুম করেছেন এবং আমাদের নামে মিথ্যা নিউজ করিয়েছেন। আমরা এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এই হয়রানির সুষ্ঠু বিচার দাবি করছি।”
​এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, চূড়ান্ত সীমানা নির্ধারণের পর এখন আর কোনো বিরোধ থাকার কথা নয়। মিথ্যা তথ্য দিয়ে কাউকে সামাজিক হেয় প্রতিপন্ন করা অত্যন্ত নিন্দনীয়

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST