1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পুলিশি বিশেষ অভিযানে মোট গ্রেফতার-৯০ গাজীপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ভুক্তভোগির সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন নিকলীতে নবাগত ডিসির মত বিনিময় সভা অনুষ্ঠিত হাওর অঞ্চলের ভবিষ্যৎ ফসল ক্ষতি হ্রাস ও জলবায়ু সহনশীল উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি নিঃস্বার্থ ভালোবাসার নাম “মা” মদনে ২০ মেট্রিকটন চাল পাচার: তদন্ত কমিটির গুদাম পরিদর্শনে মিলেছে গড়মিল কিশোরগঞ্জের বৃহত্তম গরুর হাটে আড়াই কোটি টাকা রাজস্ব হারালো সরকার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম অজ্ঞাতনামা নারীর মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে
শিরোনাম
কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পুলিশি বিশেষ অভিযানে মোট গ্রেফতার-৯০ গাজীপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ভুক্তভোগির সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন নিকলীতে নবাগত ডিসির মত বিনিময় সভা অনুষ্ঠিত হাওর অঞ্চলের ভবিষ্যৎ ফসল ক্ষতি হ্রাস ও জলবায়ু সহনশীল উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি নিঃস্বার্থ ভালোবাসার নাম “মা” শহীদ জিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড পেলেন মাইনুল হক মেনু মদনে ২০ মেট্রিকটন চাল পাচার: তদন্ত কমিটির গুদাম পরিদর্শনে মিলেছে গড়মিল কিশোরগঞ্জের বৃহত্তম গরুর হাটে আড়াই কোটি টাকা রাজস্ব হারালো সরকার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম

সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশ কাল সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৫ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

দৈনিক সাঙ্গু পত্রিকার সিনিয়র চিত্রগ্রাহক জাহাঙ্গীর আলমের উপর নৃশংস হামলার প্রতিবাদে
গত ১৭ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সোহাগ আরেফিন এ মন্তব্য করেন।
উক্ত মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সত্য প্রকাশে বাধা সৃষ্টি করতে সাংবাদিকদের উপর হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
একজন সাংবাদিকের উপর হামলা মানে স্বাধীন গণমাধ্যম ও মুক্তচিন্তার উপর হামলা।
অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
দৈনিক সাঙ্গুর সিনিয়র রিপোর্টার প্রণয় দাশগুপ্ত শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সভাপতি সোহাগ আরেফিন, সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান সমরকান্দি, সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেখা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গুর সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান, আব্দুল আলী মজুমদার রান্টু, মঈনউদ্দীন মিলন, জাহিদুল ইসলাম, আছহাব হিরু, মাল্টিমিডিয়া রিপোর্টার বেলায়েত, সাতকানিয়া প্রতিনিধি আলমগীর সবুজ, হাটহাজারী প্রতিনিধি আজহার আল মাহমুদ, দৈনিক পূর্বকোণের রিপোর্টার পরিতোষ বড়ুয়া রানা, দৈনিক সোনালী কন্ঠর স্টাফ রিপোর্টার শাহজালাল, সাপ্তাহিক ঈশানের রিপোর্টার মো: মাঈনুদ্দীন, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত, শাহিন আহমেদ, সৌরভ ভট্টাচার্য, বিজয় টিভির ক্যামেরা জার্নালিস্ট স্ট্যালেন দে, চট্টগ্রাম ভয়েসের বার্তা সম্পাদক মো: ফোরমান, এশিয়ান টিভির ক্যামেরা জার্নালিস্ট লিটন, সিটিজি নিউজের রিপোর্টার মোঃ আশফাকুলসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় সোহাগ আরেফিন বলেন
“সাঙ্গু” পত্রিকার সিনিয়র চিত্রগ্রাহক
জাহাঙ্গীরে উপর এই নৃশংস হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত- দণ্ডহীনতার এই সংস্কৃতির কারনে অপরাধীরাও জানে, সাংবাদিকদের ওপর হামলা করলে কিছুই হয় না।
আর এ জন্যই প্রয়োজন সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
মানববন্ধন শেষে জাহাঙ্গীর আলমের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST