1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী
শিরোনাম
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী

মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী

  • প্রকাশ কাল রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়েছে

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বেদবতী মিস্ত্রী যোগদানের কিছু দিনের মধ্যেই নিজ গুণে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। নিজ প্রতিষ্ঠানকে গড়ে তোলেন জনবান্ধব ও বিপদগ্রস্ত অসহায় মানুষের আশ্রয়স্থল হিসেবে।

দাপ্তরিক কাজের বাইরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকে রাত অবধি ছুটে চলেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। মদন উপজেলার নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষগুলো ছুটে আসছেন তার অফিসে। তাৎক্ষণিকভাবে পেয়ে যান সমাধান।

এছাড়াও উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা মিটিংসহ সরকারি যাবতীয় অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে দেখা গেছে। তার উপস্থিতিতে সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি এবং বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।

তিনি মদন উপজেলায় যোগদানের পর থেকে সকলকে নিজের আপন ভেবে কাজ করেছেন এবং সেটা সবার চোখও পড়েছে। এই মানবতার ক্ষেত্রে কোনো পরিমাণ ঘাটতি রাখেননি এই ইউএনও। সরকারি রুটিন ওয়ার্কে থেকেও সাধারণ মানুষের মন জয় করা একজন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জনাব বেদবতী মিস্ত্রী। তিনি সর্বদা সরকারি সেবা সর্বসাধারণের দুয়ায়ে পৌঁছে দিতে নিজেকে আত্মবনিয়োগ করেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি ইউএনও জনাব বেদবতী মিস্ত্রী ব্যাপারে কথা তুলতেই তিনি অনেক ভালো মানুষ বলে অকপটেই স্বীকার করলেন মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার নেত্রকোনা প্রতিনিধিকে। তিনি প্রশংসা করে বলেন, সরকারি সেবাকে জনসাধারণের মাঝে পৌঁছে দিতে ও অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে ইউএনও সবসময় নিবেদিত হয়ে কাজ করেন। বিশেষ করে তিনি মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করেন। গ্রাম থেকে আসা সেবা প্রত্যাশী জনগণ উপজেলায় এসে যাতে সঠিকভাবে সেবা পান, তিনি এ বিষয়টি সবসময় বিশেষ গুরুত্বসহকারে দেখেন। এসব কারণে ইতোমধ্যে সবার কাছে তিনি নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

শুধু তাই নয়, যেকোনো মানুষের বিপদে আপদে সবার আগে তিনি হাজির হওয়ারও চেষ্টা করেন। এমনটাই স্বীকার করলেন তার কার্যালয়ের লোকজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে অনেকেই বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি। সরকারিভাবে তার উপর অর্পিত দায়িত্বের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ইউএনও হিসেবে করণীয় থেকেই তিনি প্রাথমিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি এই উপজেলায় যোগদানের পর থেকেই শিক্ষা, খেলাধুলা ও মাদকের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। তিনি মদন উপজেলায় ক্রীড়ার উন্নয়নে স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণসহ ও উপজেলা ঈদগার মাঠ স্থাপন,উপজেলা মসজিদ স্থাপন,এবং পৌরসভার রাস্তা উন্নয়নমূলক কাজ করেছেন,নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। তার এই কর্মকাণ্ডে বিভিন্ন মহলে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বেদবতী মিস্ত্রী বলেন, মদন উপজেলা এর মানুষ ভালো থাকুক এটাই আমার একমাত্র চাওয়া। কতোটুক সফল হয়েছি জানি না, তবে নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST