সুলাইমান আহমদ:
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জিগাতলা বাজারে মারকাজুত তাক্বওয়া ইসলামী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শাখা, মারকাজুত তাক্বওয়া ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন, আজ দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ-এর বোর্ডিং ব্যবস্থাপক ও শিক্ষক জিল্লুর রহমান সাহেব দা বা। এছাড়াও স্থানীয় আলেম-উলামা, ইমাম, খতিব, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাহফিলে কুরআনের তেলাওয়াত করেন হাফেজ শাহাদাত এবং দোয়া পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান সাহেব। অংশগ্রহণকারীরা একসাথে ইফতার সম্পন্ন করেন। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীদের মধ্যে কুরআন চর্চা এবং ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মুফতি আলী আকবর সাহেব উল্লেখ করেন, নতুন এই শাখা শিশু ও যুবকদের মধ্যে কুরআন শিক্ষা এবং ধার্মিক চর্চা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে