1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শিরোনাম
৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

জনগণ আমাকে এমপি নির্বাচন করেছে, আমি কারো পকেটের হতে চাই না — এড. জালাল উদ্দিন

  • প্রকাশ কাল রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১২ বার পড়েছে


মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, জনগণ আমাকে এমপি নির্বাচন করেছে, আমি কারো পকেটের হতে চাই না। আপনারা কেউ দলে নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্মে জড়াবেন না। কেউ এর দায় নেবে না, এমনকি তারেক রহমান সাহেবও এর দায় নেবেন না।
শনিবার রাতে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, আমরা যে ঐক্য করেছি, সেই ঐক্যে কেউ ফাটল ধরানোর চেষ্টা করলে তার দায় সে নিজেই নেবে। সাবধান করে দিচ্ছি—কথা থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। কোনো ধরনের ‘সিনক্রেট’ আমি টলারেট করবো না। আমার নেতা তারেক রহমানও এটা টলারেট করবেন না।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এরপর যদি কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, আমি কিন্তু তা বরদাশত করবো না। জনগণ আমাকে এমপি বানিয়েছে কারো পকেটে ঢোকার জন্য নয়।
এডভোকেট জালাল উদ্দিন বলেন, বিগত কিছুদিন একটি পক্ষ আমাদের দলের নামে চাঁদাবাজির অপপ্রচার চালিয়েছিল। কিন্তু দলের বড় কোনো নেতার সংশ্লিষ্টতার প্রমাণ তারা দিতে পারেনি। আমরা অপপ্রচারের শিকার হয়েছিলাম। আপনারা কেউ এমন কাজ করবেন না যাতে দলের সুনাম ক্ষুণ্ন হয়।
অপকর্মে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিকল্প ব্যবসার কথা ভাবুন। আমি আপনাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। তবে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যের কারণেই আমি নির্বাচিত হয়েছি। এই ঐক্য যারা নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজন হলে আমি নিজেই ব্যবস্থা নেবো।
সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছোবান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কৃষিবিদ গোলাম ফারুক চাষি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জাইদুল, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম সেলিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST