1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
শিরোনাম
কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কিশোরগঞ্জে পাটজাতীয় ফসলের বীজ উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জে পাট ও পাটজাতীয় ফসলের বীজ উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, কিশোরগঞ্জে পাট ও পাটজাতীয় ফসলের বীজ উৎপাদন বিষয়ে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ ও মাঠ দিবসটি ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আয়োজন করা হয়।

উক্ত কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, কিশোরগঞ্জের ইনচার্জ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. মোঃ নজরুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও), পেস্ট ম্যানেজমেন্ট বিভাগ এবং বিজেআরআই-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোঃ ইয়ারউদ্দিন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন জেনেটিক রিসোর্সেস অ্যান্ড সীড বিভাগের পিএসও ড. মোঃ আল-মামুন ও প্রজনন বিভাগের পিএসও ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা তাসনুফা করিম ঝুমুর। তিন দিনব্যাপী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাশেদ খান মিলন।

প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ড. নার্গীস আক্তার বলেন,
“পাটকে ফরিদপুরের জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আশা করছি, কিশোরগঞ্জের কেনাফকেও অচিরেই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব হবে এবং কিশোরগঞ্জ কেনাফের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করবে।”
তিনি আরও বলেন, “এ লক্ষ্যে কিশোরগঞ্জের পাটচাষিদের আন্তরিকতা, সময়োপযোগী চাষাবাদ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। কৃষকদের নিজেদের প্রয়োজনীয় পাট বীজ নিজেরাই উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।”

প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে আগত বিজ্ঞানীগণ রশিদাবাদে অনুষ্ঠিত মাঠ দিবসে পাট ও পাটজাতীয় ফসলের বীজ উৎপাদন, রোগবালাই দমন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

দ্বিতীয় দিনের কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. মোঃ নজরুল ইসলাম, সিএসও এবং সভাপতিত্ব করেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, কিশোরগঞ্জের ইনচার্জ ড. মোহাম্মদ আশরাফুল আলম। ধারাবাহিকভাবে তৃতীয় দিনের প্রশিক্ষণ ও মাঠ দিবস করিমগঞ্জ উপজেলার সিংগুয়া এলাকায় অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসে মোট ২৮৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীগণ আশা প্রকাশ করেন, পাট ও পাটজাতীয় ফসলের বীজ উৎপাদনে কৃষক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ ও মাঠ দিবস ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পাট বাংলাদেশের ঐতিহ্য, অর্থনীতি ও কৃষিভিত্তিক শিল্পের এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্ববাজারে পরিবেশবান্ধব আঁশ হিসেবে পাটের চাহিদা ও গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে পাট ও পাটজাতীয় ফসলের মানসম্মত বীজ উৎপাদন নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। বিজেআরআই মাঠপর্যায়ে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে যে ভূমিকা রেখে চলেছে, কিশোরগঞ্জের এই আয়োজন তারই একটি সফল দৃষ্টান্ত।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST