1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শিরোনাম
৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আধুনিক ও কল্যান রাষ্ট্রের রুপকার বিশ্বনবী মুহাম্মদ (সা:) শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশ কাল শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

হাসিনার শাসন আমল বাংলাদেশের ইতিহাসের জঘণ্যতম অধ্যায় হয়ে থাকবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে আধুনিক ও কল্যান রাষ্ট্রের রুপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার সকাল ৯.০০ রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসন আমল বাংলাদেশের ইতিহাসের জঘণ্যতম হয়ে থাকবে। গত ১৫ বছর ক্ষমতার মোহে শত শত মানুষকে খুন করে, গুম করে নির্যাতন করা হয়েছে তার কোনো হিসাব নেই। নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নিজের মতো আইন করেছেন, আইন বাতিল করেছেন।

তিনি আরও বলেন, আধুনিক ও কল্যান রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল (সা:) সেই নেতৃত্বের প্রতীক। তার সমূহান আদর্শই আমাদের পথ নির্দেশিকা। তার রাষ্ট্র পরিচালনার নীতিই আমাদের পাথেয়। কোনো জাতির জন্য কল্যান করতে হলে অবশ্যই আল্লাহর রাসূলের রাষ্ট্রনীতি অনুসরন করতে হবে। আল্লাহর রাসূল (সা:) ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্র ব্যাবস্থার রুপকার। তিনি আল্লাহ প্রদত্ত যেই বিধানের প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটাই হলো আসল নীতি। আমাদেরকে সেটাই অনুসরণ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ডা. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বেলাল হোসাইন, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার মহানগরী তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST