1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নিয়ে বিএনপির মতবিনিময় কিশোরগঞ্জ-১ এ দেওয়াল ঘড়ি প্রার্থীর সরে যাওয়ার অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারকে শোকজ তৃতীয় লিঙ্গের নির্বাচনে অংশগ্রহণের অধিকার ও প্রতিবন্ধকতা মেধার আলোকচ্ছটায় উদ্ভাসিত “রত্নগর্ভা রহিমা রহমান মেধাবৃত্তি” চট্টগ্রাম প্রেসক্লাবের ইতিহাসের অংশ: শহীদ জিয়ার স্মৃতি ফলক উদ্ধার হোসেনপুরে চাঁদাবাজির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও সরঞ্জামসহ যুবক আটক কিশোরগঞ্জ–১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর জনসভায় রিকশা প্রতীকে ভোটের আহ্বান
শিরোনাম

পলিমাটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • প্রকাশ কাল সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়েছে

ডেস্ক নিউজ
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ২১ জুলাই ২০২৫ সকাল ১০:০০টায় রাজশাহীর বাঘা উপজেলার শরিফাবাদ মহাবিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিমাটি’র উপদেষ্টা আলিফ মাহমুদ, শরিফাবাদ মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজির উদ্দিন জর্জ, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, প্রমুখ।

এছাড়া পলিমাটির সদস্য, রিশিতা, সাইফ, মাহিম, ফারিয়া, সুরাইয়া, কোহিনুর, মৃদুলা, শ্রদ্ধা, রাফা, ছোঁয়া, মাধুর্য, শান্ত, নাহিদ, রিমন, নাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি শরিফাবাদ মহাবিদ্যালয় এর ২০০ জন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মাঝে মেহেগনি, পেয়ারা, নিম, ডালিম, আমড়া, কাঁঠাল, লেবুসহ অন্যান্য গাছ বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST