1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা
শিরোনাম

জীবনটা বেদনা বিধুর

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৫৭ বার পড়েছে

অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম

এ কি হলো ভাবতে বসলে
শ্বাস প্রশ্বাসের ওঠা নামা বেড়ে যায়
রক্ত প্রবাহ শীতল হয়ে আসে
মনের ময়না পাখী আবোল তাবোল কথা বলে বেড়ায়।

এমন তো হওয়ার কথা ছিলো না
সব তো ঠিকঠাক ছিলো
কোলের শিশু ঘুমিয়ে যেতো চাঁদ মামার গল্প শোনে
সহসা কেন বুলেট কামান গর্জে ওঠলো বলো।

মানবতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে
শত শত জেব্রা শামুককে হত্যা করে
পৃথিবীতে ডেকে এনে ক্ষুধার্তের মিছিল
ওরা কারা মানবতার বিপক্ষে দাঁড়িয়ে নাচানাচি করে।

এ সব দেখে অবশ হয়ে যাওয়া হাত পা
কাঁধে তুলে দাঁড়িয়ে থাকবো চাঁদের মতো একা
তুমি বা তোমার মতো কারো কথাই কানে তুলবো না
আমাকে যতই বলো মস্ত বড় বোকা।

নিজেই নিজের প্রতি ঘৃণা ছুঁড়ে দিয়ে বলবো
হইবো না রে হইবো না আর
সত্য ও সুন্দরের সাথে দেখা
কেউ চায়নি এমন বাংলাদেশ
কাঁমচে ধরা পতাকা।

পাল্টে গেছে জীবনের ধারা
গিটারের সা- রে-গা-মা সুর
মানুষের আচরণ বড় অদ্ভুত
জীবনটা এখন বেদনা বিধুর।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST