1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা পুলিশের ধাওয়ায় ধরা পড়ল ২৪ কেজি গাঁজা, আটক- ১ মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি -ফয়সাল খান তাড়াইলে মাদক ও জুয়া বন্ধের দাবিতে আলোচনা সভা মধুপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা হোসেনপুরে যুবদলের কেন্দ্রীয় সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে হীরা, স্বর্ণ ও টাকা লুট গফরগাঁওয়ে গণধর্ষণ: আসামিদের ভয়ে ঘরছাড়া বাদীর পরিবার গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ
শিরোনাম
ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা পুলিশের ধাওয়ায় ধরা পড়ল ২৪ কেজি গাঁজা, আটক- ১ মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি -ফয়সাল খান তাড়াইলে মাদক ও জুয়া বন্ধের দাবিতে আলোচনা সভা মধুপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা হোসেনপুরে যুবদলের কেন্দ্রীয় সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে হীরা, স্বর্ণ ও টাকা লুট ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ গফরগাঁওয়ে গণধর্ষণ: আসামিদের ভয়ে ঘরছাড়া বাদীর পরিবার গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি

হোসেনপুরে প্রতিবন্ধী মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশ কাল বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পড়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন। মুদি দোকান থেকে চিনি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন হতভাগ্য প্রতিবন্ধি ওই মাদরাসা শিক্ষার্থী।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই ছাত্রীর মা কিশোরী মেয়েটিকে চিনি আনতে স্থানীয় মসজিদের মুয়াজ্জিম মজিবুর রহমান ফিরোজের (৬০) মুদি দোকানে পাঠায় ৷ ওই সময় আশপাশে লোকজন না থাকায় দোকানি মোয়াজ্জিন ফিরোজ সুযোগ বুঝে কিশোরী মেয়েটিকে দোকানের দরজা আটকিয়ে জোরপূ্র্বক ধর্ষণ করে।পরে মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। ধর্ষক মজিবুর উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র এবং পুমদী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন।
এ ঘটনায় ওই ছাত্রীর মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগে হোসেনপুর থানায় মামলা দায়ের করে জরুরী প্রতিকার দাবি করেছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ হেফাজতে মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST