1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন- চসিক অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণ জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ কটিয়াদীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শিরোনাম

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডিএইচএস) সুখী অ্যাপের গ্রাহকদের স্বাস্থ্য বীমা প্যাকেজ চালু

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫০৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডিএইচএস) সুখী অ্যাপের গ্রাহকদের জন্য একটি সমন্বিত জীবন ও স্বাস্থ্য বীমা প্যাকেজ চালু করতে চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি টেলিকম ভবনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম এবং জিডিএইচএস-এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের সুখী অ্যাপের গ্রাহকদের জন্য একটি মাইক্রোইন্স্যুরেন্স প্রকল্পের আওতায় জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করবে। এই পার্টনারশিপের লক্ষ্য ডিজিটাল চ্যানেলের মাধ্যমে বীমা সুবিধা সহজলভ্য ও সাশ্রয়ী করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যানের আর্থিক উপদেষ্টা কাজী ওয়াকার আহমেদ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এসইভিপি ও এডিসি বিভাগের প্রধান সাজেদুল হক সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST