1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নির্মল পুরজা: অসম্ভবকে জয় করা এক গুর্খা যোদ্ধার মহাকাব্য তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত রাজারহাটে লাইসেন্সহীন মাংসের দোকানে মোবাইল কোর্ট সাংবাদিক ও কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক মোঃ সুমন মিয়ার জন্মদিন আজ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি তাড়াইলে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন জনবান্ধব তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড নান্দাইলে বিদ্যুৎ নিয়ে প্রশাসনিক সভা রাজশাহীর পবাতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
শিরোনাম

করিমগঞ্জে ভূমি জরিপকারীদের সংগঠন আমিন সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি

  • প্রকাশ কাল শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৬৯ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের করিমগঞ্জে ভূমি জরিপকারীদের সংগঠন আমিন সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় সংগঠনের বার্ষিক সাধারণ সভায় দুই বছর মেয়াদি নতুন এই কমিটি গঠন করা হয়।

করিমগঞ্জ কলেজ মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান ও জেলা আমিন সমিতির সাবেক সভাপতি আব্দুল করিম ভূঁইয়া নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চারিতলা গ্রামের মরহুম আমিন আব্দুল খালেকের ছেলে মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা করিমগঞ্জ ইউনিটের সভাপতি ও দৈনিক মানবকন্ঠের করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব।

এছাড়া নতুন কমিটির সহসভাপতি পদে মো. সেলিম ও মাসুক মিয়া, যুগ্ম সম্পাদক পদে মাসুদ রানা ও কাঞ্চন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে নূরে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ূম, আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক ফরজুল ইসলাম দিপু, সাংস্কৃতিক সম্পাদক বাবুল মিয়া এবং প্রচার সম্পাদক পদে কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।

নতুন কার্যনির্বাহী পরিষদে সদস্য হয়েছেন তরিকুল ইসলাম তপন ও রায়হান।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা মনোনীত হয়েছেন আব্দুল করিম ভূইয়া, শাহ্ মনিরুজ্জামান মজিদ, আব্দুল খালেক, ইব্রাহিম খলিল ও খায়রুল ইসলাম।

বার্ষিক সাধারণ সভায় সমিতির অর্ধশতাধিক আমিনসহ উপজেলার রাজনৈতিক ও বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST