1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন- চসিক অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণ জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ
শিরোনাম

মৃত্যুর আগেই নিজের কবরের উপর বসবাস

  • প্রকাশ কাল শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার পড়েছে

মোঃ সোহেল মিয়া, স্টাফ রিপোর্টার হোসেনপুর:

মৃত্যুর আগেই নিজেই নিজের কবরস্থান তৈরি করে সেখানে বসবাস করছেন মোহাম্মদ আলী নামের শতবছর বয়সী এক বৃদ্ধ। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামে। তার ইচ্ছে মৃত্যুর পর এখানেই যেন তাকে দাফন করা হয়।

শনিবার বিকেলে সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় তার বাড়ির সামনে একটি ছোট মাজার তৈরী করে সেখানেই বসবাস করছেন। সংসার ত্যাগী হয়ে গত তিন দিন ধরে বসবাস শুরু করেছেন। মোহাম্মদ আলী দয়াল ফকিরের এ কাণ্ড নিয়ে এর মধ্যেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে এলাকাজুড়ে।

জানা যায়,তিনি ৭০ বছর আগে গাজীপুরের চাঁনপুরের আব্দুস সামাদ খন্দকার চাঁনপুরি নামেন এক পীরের কাছে মুরিদ হয়েছিলেন। পীরের আদেশেই তিনি মৃত্যুর আগে কবর স্থান নির্মাণ করেছেন। শতবছরের এই বৃদ্ধ দয়াল ফকির ১ ডজন ছেলেমেয়ের পিতা।

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, মাজার তৈরী করে তিনি সেখানেই বসবাস করছেন। এক পীরের মুরিদ হয়ে তিনি এখানে মাজারটি তৈরী করেছেন।

মোহাম্মদ আলী দয়াল বলেন, মৃত্যুর পর আমাকে এই ঘরেই যেন দাফন করা হয়। আমার পীর সাহেবই আমাকে মাজার তৈরী করতে বলেছেন। জীবিত থাকা অবস্থায় তাই নিজেই নিজের কবরস্থান নির্মাণ করে জায়গা নির্ধারণ করে রাখছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST