1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ গাজীপুরে স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক -২ কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হাতির পায়ের তলায় পাহাড়ি কৃষকের স্বপ্ন নিকলীতে নব যোগদানকৃত ইউএনও’র মত বিনিময় সভা
শিরোনাম

কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়েছে

নূর আহাম্মদ পলাশ

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের রথখোলা এলাকার বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়সংলগ্ন শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম, আশফাকুল ইসলাম এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, দলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীদের ভূমিকা স্মরণ করে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নেতারা বলেন, দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও জানান তারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST