1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

গাজীপুরে জুয়েলারি দোকানের ভেতর থেকে স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশ কাল রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়েছে

– এমদাদুল হক।

গাজীপুরের গাছা থানা এলাকায় একটি স্বর্ণের দোকানের ভেতর থেকে মোঃ আবুল কালাম আজাদ নামের এক ব্যবসায়ীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল কালাম আজাদ স্থানীয় ‘সাদিয়া জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ী প্রতিদিনের মতো রাতে নিজ দোকানের ভেতর ঘুমাতেন। সাধারণত প্রতিদিন সকাল ৯টার মধ্যেই তিনি দোকান খুলে ব্যবসা পরিচালনা করতেন। তবে আজ সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও দোকান বন্ধ দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা। দীর্ঘ সময় ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন নম্বরে ফোন দেন।

খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

গাছা থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST