1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা
শিরোনাম

লিবিয়া থেকে আরও ১৭৪ জনকে বাংলাদেশে ফেরত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়েছে

ওয়াসিম কামাল

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট ২০২৬ তারিখে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের UZ222 ফ্লাইটযোগে আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৬:০০ ঘটিকায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রত্যাবাসিত অভিবাসীরা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় ছিলেন। তাদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন শারীরিকভাবে অসুস্থ অভিবাসী রয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার গ্রহণ ও দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করে আসছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় উল্লিখিত ১৭৪ জনকে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া, গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টারে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিতভাবে সমুদ্রপথে বিদেশ গমনের চেষ্টা অনেক ক্ষেত্রে অভিবাসীদের মৃত্যু, নিখোঁজ, জিম্মি বা আটক হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ফলে আটক অভিবাসীদের দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দী জীবনযাপন করতে হয়। এ প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস সকলকে দালাল ও মানবপাচারকারীদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে অনিয়মিত পথে বিদেশ গমনের চেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST