আফসার আশরাফী, পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরিতে শনিবার, ২ মে বিকাল ৩ ঘটিকায় পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দাবানল সাহিত্য জার্নালের সম্পাদক অধ্যাপক কবি মো: ওয়াহিদুজ্জামান, বেসরকারি গণগ্রন্থাগার সমিতির জেলা কমিটির সভাপতি মো: রুহুল আমীন, কবি সাহিত্যিক আলী আককাস রেণু, করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক (অব.) শাহজাহান শাজু, বেসরকারি গণগ্রন্থাগার সমিতির উপজেলা শাখার সভাপতি কবি ও ছড়াকার গোলাপ আমিন, হাজী জাফর আলী ডিগ্রি কলেজের (প্রদর্শক) আতাউর রহমান সোহাগ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোট ১৩জন বিশিষ্ট ব্যক্তির হাতে ঈসাখাঁ পদক এবং নরসুন্দা অ্যাওয়ার্ড ২০২৫ তুলে দেওয়া হয়।
ঈসাখাঁ পদক ২০২৫ যারা পেয়েছেন- আজিজুল হক সুমন (শিক্ষা ও সমাজসেবায়), কবি ও সাহিত্যিক আলী আককাস রেণু (নাট্যসাহিত্যে), কবি ও কথাসাহিত্যিক শেখ শফিক (কথাসাহিত্যে), ছড়াকার তাছলিমা আক্তার মুক্তা (ছড়াসাহিত্যে), কবি বোরহান উদ্দিন (কাব্যসাহিত্যে), কবি মোখলেছুর রহমান আকন্দ (গীতিকাব্যে) এবং নরসুন্দা অ্যাওয়ার্ড ২০২৫ যারা পেয়েছেন- কবি ও ছড়াকার গোলাপ আমিন (কাব্যসাহিত্যে), অধ্যাপক কবি মো: ওয়াহিদুজ্জামান (সম্পাদনায়), কবি ও কথাসাহিত্যিক এম. হাবিবুর রহমান (কথাসাহিত্যে), ছড়াকার শাহ আলম বিল্লাল (ছড়াসাহিত্যে), কবি এরশাদ আহমেদ (কাব্যসাহিত্যে), কবি মীর জাহান ভূইয়া (‘ফাল্গুন করবী’ কাব্যগ্রন্থের জন্য), হাকীম মো: রফিকুল ইসলাম (সংগঠনে) প্রমুখ।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক ক্ষেত্রে অবদান রাখায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে তাঁদের প্রত্যেককে এসব পদক ও পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে কবিতা আবৃত্তি করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এমএ মান্নান মানিক কলেজের প্রভাষক মো: শরীফুল ইসলাম, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, কবি রফিকুল ইসলাম খোকন, কবি আল আজাদ, কবি রাশেদ মনির, সাংবাদিক আবু হানিফ, কবি আব্দুর রহমান রফিক, কবি মো: নজরুল ইসলাম, গ্রন্থাগারিক মুহাম্মদ রবিন সরকার, মো: আবুল কালাম প্রমুখ এবং গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী হামিদুর রহমান হামিদ।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ কবি-সাহিত্যিক, সাংস্কৃতিককর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক নরসুন্দা সংবাদ ও মাসিক সাময়িকী ঈসাখাঁ সাহিত্যপত্রের সম্পাদক ও প্রকাশক কবি আফসার আশরাফী।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গণমাধ্যমকর্মী, উপস্থাপক ও আবৃত্তিকার সুলতান আফজাল আইয়ূবী।
অনুষ্ঠান সহযোগিতায় ছিল বেসরকারি গণগ্রন্থাগার সমিতি পাকুন্দিয়া শাখা ও পাকুন্দিয়া সাহিত্য সংসদ।