1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

সবুজ পল্লব ফাউন্ডেশন এর ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশ কাল শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়েছে


নিজস্ব প্রতিবেদক

সবুজ পল্লব ফাউন্ডেশন ( কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) কর্তৃক ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী ১৯/০৩/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়। সমাজের অভাবগ্রস্থ মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৯০ টি পরিবারকে সেমাই, চিনি,দুধ, পোলাও চাল, তেল, লবন ইত্যাদি বিতরণ করা হয়। সমাজসেবক মনজিল মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সহ- সভাপতি জনাব সারোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠন এর স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বায়জিদ, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: হিমেল, গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মহিনন্দ এলাকার সমাজসেবক মো: আশরাফ উদ্দিন, পাকুন্দিয়া সরকারি কলেজ এর উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক জনাব মো: শাহ আলম, সংগঠনের উপদেষ্টা ও সমাজ সেবক পদ্মা জেনারেল হাসপাতাল,কিশোরগঞ্জ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব জাহাঙ্গীর আলম, উপদেষ্টা জনাব শাহাবুদ্দিন বাবলু, দড়িয়াবাদ এলাকার শিক্ষক মো: ইউসুফ মিয়া, চংশোলাকিয়া এলাকার প্রাইমারি শিক্ষক জনাব রহমতুল্লাহ, সহ- সভাপতি জনাব নূরুল আমীন প্রমুখ। অনুষ্ঠানে উল্লেখযোগ্য আরও যাঁরা উপস্থিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক -:মো: শামিম সুলতান, সাংগঠনিক সম্পাদক – আসাদুল ইসলাম আরিফ , মো: শাহ আলম, কাওসার, মো:খাইরুল ইসলাম, মামুন মিয়া, মো: হাসান, মো: জুয়েল সহ এলাকাবাসী অনেকে । অনুষ্ঠানে বক্তারা এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সবুজ পল্লব ফাউন্ডেশন ( কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) নেতৃবৃন্দকে সাধুবাদ জানান এবং এ ধরনের উদ্যোগে সবসময় এ সংগঠন এর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে যে কোন রাজনৈতিক দলের নেতা হওয়া জরুরী না, জন প্রতিনিধি হওয়া জরুরি না আজকের এ অনুষ্ঠান তার প্রমাণ। ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব এন নাহার বলেন, সবুজ পল্লব ফাউন্ডেশন সবসময় সমাজের অভাবগ্রস্থ মানুষদের মুখে একটু হাসি ফুটানোর প্রয়াসে,তাঁদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যৎতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST