নিজস্ব প্রতিবেদক
সবুজ পল্লব ফাউন্ডেশন ( কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) কর্তৃক ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী ১৯/০৩/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়। সমাজের অভাবগ্রস্থ মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৯০ টি পরিবারকে সেমাই, চিনি,দুধ, পোলাও চাল, তেল, লবন ইত্যাদি বিতরণ করা হয়। সমাজসেবক মনজিল মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সহ- সভাপতি জনাব সারোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠন এর স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বায়জিদ, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: হিমেল, গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মহিনন্দ এলাকার সমাজসেবক মো: আশরাফ উদ্দিন, পাকুন্দিয়া সরকারি কলেজ এর উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক জনাব মো: শাহ আলম, সংগঠনের উপদেষ্টা ও সমাজ সেবক পদ্মা জেনারেল হাসপাতাল,কিশোরগঞ্জ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব জাহাঙ্গীর আলম, উপদেষ্টা জনাব শাহাবুদ্দিন বাবলু, দড়িয়াবাদ এলাকার শিক্ষক মো: ইউসুফ মিয়া, চংশোলাকিয়া এলাকার প্রাইমারি শিক্ষক জনাব রহমতুল্লাহ, সহ- সভাপতি জনাব নূরুল আমীন প্রমুখ। অনুষ্ঠানে উল্লেখযোগ্য আরও যাঁরা উপস্থিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক -:মো: শামিম সুলতান, সাংগঠনিক সম্পাদক - আসাদুল ইসলাম আরিফ , মো: শাহ আলম, কাওসার, মো:খাইরুল ইসলাম, মামুন মিয়া, মো: হাসান, মো: জুয়েল সহ এলাকাবাসী অনেকে । অনুষ্ঠানে বক্তারা এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সবুজ পল্লব ফাউন্ডেশন ( কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) নেতৃবৃন্দকে সাধুবাদ জানান এবং এ ধরনের উদ্যোগে সবসময় এ সংগঠন এর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে যে কোন রাজনৈতিক দলের নেতা হওয়া জরুরী না, জন প্রতিনিধি হওয়া জরুরি না আজকের এ অনুষ্ঠান তার প্রমাণ। ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব এন নাহার বলেন, সবুজ পল্লব ফাউন্ডেশন সবসময় সমাজের অভাবগ্রস্থ মানুষদের মুখে একটু হাসি ফুটানোর প্রয়াসে,তাঁদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যৎতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.