1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধনে- প্রতিমন্ত্রী শরীফুল আলম মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত: বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত সৌদি আরবের মিসাইল হামলায় কটিয়াদীর প্রবাসী বাচ্চু নিহত জঙ্গলে জিকির থেকে আজ দুইতলা মসজিদ, কিশোরগঞ্জে ইখলাসের এক অনন্য গল্প মানবাধিকারের আড়ালে ধর্ষণের সাম্রাজ্য ‘বহুরূপী’ ধর্ষক নুরুল হক আটক হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম

ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

  • প্রকাশ কাল শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন-এর পারপাড়া এলাকায় এক পরিবারের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।বসতবাড়িতে ঢুকে স্বামী-স্ত্রী ও তাদের কিশোর ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।এ সময় ঘরে ব্যাপক ভাঙচুর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে।এ ঘটনায় আহত গৃহবধূ আঞ্জুমান আরা (৪০) বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাবলু সরকার রড, সিমেন্ট, বালু, ইট ও টাইলসের ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি তিনি নিজ বাড়ির নির্মাণকাজ শুরু করেন।এ নিয়ে প্রতিবেশী আ: খালেক ও আ: মালেক বিভিন্ন সময় তার কাছে টাকা দাবি করতেন বলে অভিযোগ করা হয়েছে। টাকা না দেওয়াকে কেন্দ্র করেই পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন আ: খালেক ও আ: মালেকের নেতৃত্বে রিয়াদ, জিহাদ,নয়ন মিয়া, শাকিব মিয়া, হৃদয়, সোহেল সহ আরও ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাতে সাবলু সরকারের বাড়িতে প্রবেশ করে। তারা সাবলু সরকারের ওপর রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।এতে তার মাথায় গভীর ক্ষত এবং বাম হাত ভেঙে যায়।

স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে আঞ্জুমান আরার মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে এবং গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।এ সময় তাদের ছেলে সৌখিন (১৬) বাবা-মাকে রক্ষা করতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে।

হামলাকারীরা ঘরে ঢুকে ওয়্যারড্রপের ড্রয়ারে থাকা ব্যবসা ও নির্মাণকাজের জন্য সংরক্ষিত প্রায় ১৩ লাখ ৪২ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণের চেইন নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, চেয়ার, হাড়ি-পাতিল, দরজা-জানালা ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করা হয়।

স্থানীয়রা ডাকচিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আঞ্জুমান আরা বলেন,“দেশীয় অস্ত্র নিয়ে 

আ: খালেক ও আ: মালেক আমাদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের সর্বস্ব লুট করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন,“অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST