1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধনে- প্রতিমন্ত্রী শরীফুল আলম মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত: বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত সৌদি আরবের মিসাইল হামলায় কটিয়াদীর প্রবাসী বাচ্চু নিহত জঙ্গলে জিকির থেকে আজ দুইতলা মসজিদ, কিশোরগঞ্জে ইখলাসের এক অনন্য গল্প মানবাধিকারের আড়ালে ধর্ষণের সাম্রাজ্য ‘বহুরূপী’ ধর্ষক নুরুল হক আটক হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম

সরিষাবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে সরিষাবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪১-জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম। সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়েজুল কবির তালুকদার শাহীন।ইফতার মাহফিলে সরিষাবাড়ী পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক রোজাদার অংশগ্রহণ করেন। বিকেল থেকেই মাঠে রোজাদারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এ মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত রোজাদারদের মাঝে মেন্দা ভাতসহ ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।

সার্বিকভাবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, রমজানের তাৎপর্য তুলে ধরা এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST