অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২মার্চ) বিকালে উপজেলার আখড়া বাজার এলাকায় উপজেলা ছাত্রদল এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি খন্ডিত ও বিকৃত বক্তব্যকে কেন্দ্র করে বিগত ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাককে বহিষ্কার করা হয়েছে। তারা এই বক্তব্যটি খন্ডিত, বিকৃত ও সঠিক নয় দাবি করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ পূণরায় বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।