1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

ভাষা শহিদদের প্রতি পলিমাটি’র গভীর শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশ কাল শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৯ বার পড়েছে

ডেস্ক নিউজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজশাহী মহানগরীর নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি।

শনিবার রাত ১২টা ১ মিনিটে নতুন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও রাজশাহী জেলা পরিষদ-এর প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়, রাজশাহীর বিভাগীয় প্রধান মোস্তাক আহমেদ, জেলা পরিষদ, রাজশাহীর প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, লেখক আমিনা আনসারী, পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী, এইচটিআই এর সভাপতি নাহিদ হোসেন, পলিমাটির সদস্য নয়ন, মাহিম, হাসান শেখ, ছোঁয়া, মাধুর্য, বিথি, খুশি, সুরভী, শারমিন, লাভলী পারভিন, সুমন, মিতু, মিমি, সারোয়ার, সাইফ প্রমুখ।

এবারই প্রথমবারের মতো সোনাদিঘি সংলগ্ন পুরাতন সার্ভে ইনস্টিটিউট প্রাঙ্গণে নির্মিত নতুন কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পান। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত এই স্থাপনাটি এ বছর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী বলেন, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আমাদের এই শ্রদ্ধা নিবেদন। তিনি আরও বলেন, নতুন এই কেন্দ্রীয় শহীদ মিনার ভবিষ্যতে ভাষা আন্দোলনের ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST