1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি পলিমাটি’র বিনম্র শ্রদ্ধা বর্ণাঢ্য আয়োজনে কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত নানা আয়োজনে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ) যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হালিশহর থানা পুলিশ যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হোসেনপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলামকে গণসংবর্ধনা ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
শিরোনাম
স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি পলিমাটি’র বিনম্র শ্রদ্ধা বর্ণাঢ্য আয়োজনে কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত নানা আয়োজনে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ) যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হালিশহর থানা পুলিশ মধুপুরে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হোসেনপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলামকে গণসংবর্ধনা

তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়েছে

মাহবুবুর রহমান রানা:
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার জাতীয় পতাকা উত্তোলনের এর মধ্য দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন করেন। এ সময় বিদ্যালয়ের প্যারেড গ্রাউন্ডে স্কাউট দল ও গার্লস গাইড দল মাঠ প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন্নাহার লাকী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদির, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন ফকির সাবেক সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, সাবেক সিনিয়র শিক্ষক প্রবাস চন্দ্র সাহা, সাবেক ক্রিড়া শিক্ষক হাবিবুর রহমান সজল সহ আরও অনেকে।

প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে এবং শিক্ষার্থীদের অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি নজর রাখবেন। তারা যেন মোবাইলে আসক্ত না হয়। তাদেরকে খেলাধুলায় মনোযোগী হয়।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল দৌড়, যেমন খুশি তেমন সাজো প্রভৃতি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST