নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলা রশিদাবাদ ইউনিয়নে প্রিমিয়ার লিগ-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩) জানুয়ারী রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্রীমন্তপুর নাইট ও লতিবপুর ওয়ারিয়রসের মধ্য খেলায় লতিপুর ওয়ারিয়র্স বিজয় লাভ করে।
ক্রিকেট খেলাটির উদ্বোধন করেন রশিদাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনিত কিশোরগঞ্জ -১ আসনের এমপি প্রার্থী মাজহারুল ইসলাম।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজহার উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুন নাহার লুনা।
কয়েকশত দর্শক রাতের এই খেলাটি উপভোগ করেন।