মোঃ- মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
অদ্য ১১/১১/২৫ ইং কিশোরগঞ্জ শুকতারা সমাজকল্যাণ সংস্থা আয়োজনে ও লাইফ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের সৌজন্যে
❝মাদক মুক্ত প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যৎ ❞ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ-কামরুল হাসান মারুফ।
কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উক্ত সেমিনার,সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.এনামুল হক।
কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) সেলিনা বেগমের সভাপতিত্বে ও শুকতারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ-রেজাউল হাসনাত নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন
মাদকাসক্ত ব্যাক্তি পাগল নয় তারা অসুস্থ প্রয়োজন সু চিকিৎসার ব্যবস্হা করলে তারা নিশ্চয়ই ভাল হয়ে নতুন জীবনে ফিরে যাবে। তারা আরও বলেন গেইমস খেলা ও মোবাইল ফোন ব্যবহার পরিহার করতে হবে। খেলাধুলা ও লিখাপড়ায় মনোযোগী হতে হবে। এসময় অত্র বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক কোমলমতি ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবু শেখর রঞ্জন পাল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন ও কিশোরগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ- সিদ্দিকুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কোমলমতি বাচ্চাদের কে একটি ফুটবল উপহার দেন কিশোরগঞ্জের গর্ব উপজেলা নির্বাহী কর্ম কর্তা টি,এন,ও জনাবঃ- কামরুল হাসান মারুফ।