1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন- চসিক অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণ জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ
শিরোনাম

সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা: আহত ৫

  • প্রকাশ কাল শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩২৮ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাটারা ইউনিয়নের গাবতলী বাজারে রমিজলের চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।ঘটনার পর ভুক্তভোগী আব্দুল মতিন সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, ভাটারা ইউনিয়নের চর হরিপুর (উত্তরপাড়া) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল মতিনের সঙ্গে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ও তার সমর্থকদের জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী বাজারে রমিজলের চা দোকানের সামনে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়।ঘটনায় আহত হন আব্দুল মতিন, আব্দুল কুদ্দুস, দুলাল সরকার, জহুরুল ইসলাম তাজেল ও নুরুল ইসলাম। গুরুতর আহত আব্দুল মতিন,জহুরুল ইসলাম তাজেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী আব্দুল মতিন বলেন, “জমি সংক্রান্ত বিষয় আদালতে সমাধান হবে।তারা পূর্বপরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে এবং আমার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ইতিপূর্বেও তারা আমাদের উপর প্রভাব খাটিয়ে নির্যাতন করেছে। আমরা আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।”

অপর পক্ষের জহুরুল ইসলাম জানান, “গাবতলী বাজারে আমাদের উপস্থিতি হলে তাদের পক্ষের মতিন গংরা আমাদের উপর আক্রমণ শুরু করে।”

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST