1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী
শিরোনাম

নওগা শ্রেষ্ঠ বিদ্যাপিঠে শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়েছে

গত ১৮-ই অক্টোবর নওগাঁ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ,নওগাঁ সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে নওগাঁর অদূরে শান্তাহার শখের পল্লী পিকনিক স্পটে সারাদিন ব্যপি অনুষ্ঠিত হয় বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রোফেসর এস.এম. মো. মোজাফফর হোসেন স্যার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. নাসিম আলম স্যার – সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ,
ও প্রভাষক জনাব মো. বাকী বিল্লাহ স্যার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ।
সারাদিন ব্যপি এই অনুষ্ঠানে প্রথমে প্রধান অতিথির হাতে ফিতা কাটার মধ্য দিয়ে স্যারদের বরন করা হয়, এর পরে পর্যায়ক্রমে শ্রী অলিপ কুমার , তমা এবং কুলসুম খাতুনের সঞ্চালনায় শিক্ষার্থী আব্দুল মালেকের কোরআন তেলাওয়াত এবং শিক্ষার্থী তমালিকা সরকারের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এস.এম. মো. মোজাফফর হোসেন স্যার নিজ হাতে বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান পূর্বক তাদের জন্য শুভকামনা জানান।
অতঃপর অনুষ্ঠানের অন্যান্য ইভেন্ট গুলোর মধ্যে, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের স্মৃতিচারণ বক্তব্য, এবং একই সাথে জনাব এস.এম. মো. মোজাফফর হোসেন স্যারের জন্মদিনের কেক কাটা এবং প্রভাষক বাকী বিল্লাহ স্যারের “অদ্বিতীয়া মা ” শীর্ষক কবিতা, আব্দুল হালিমের কণ্ঠে পাঠ করে তার মোড়ক উন্মোচন করা হয়।অতঃপর সহকারী অধ্যাপক জনাব নাসিম আলম স্যারের হিন্দি ” কাভি আল বিদা না কেহনা ” গানের মধ্য দিয়ে আনন্দ অশ্রু মিলনে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST