1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন- চসিক অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণ জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ
শিরোনাম

শামীম তালুকদারের নেতৃত্বে সরিষাবাড়ীতে বিএনপির লিফলেট বিতরণে উৎসবমুখর পরিবেশ

  • প্রকাশ কাল শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নেতা ফরিদুল কবির তালুকদার শামীম-এর নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার, পিংনা মোড় ও নদীর ঘাট এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।এতে সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—

পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম মিয়া, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

নেতাকর্মীরা জানান, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির এই কর্মসূচি একটি অগ্রগতির প্রতীক। তারা আশা প্রকাশ করেন, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই আগামীতে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে আসবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST