1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

পুনাকের উদ্যোগে ৩১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়েছে

✨ডেস্ক রিপোর্ট✨

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর পক্ষ থেকে এ বছর ৩১ জন মেধাবী ও প্রতিভাশালী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এদের সবাই পুলিশ পরিবারের সন্তান— আমাদেরই সন্তান। তাঁদের এই অসাধারণ সাফল্যে পুনাক পরিবার গভীর গর্ব ও আনন্দ অনুভব করছে।

শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও একাগ্র প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা, কারণ তাঁদের দিকনির্দেশনা ও অবিচল সহায়তা ছাড়া এই সাফল্য অর্জন করা যেত না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন । তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—
“তোমাদের আরও উদ্যমী হতে হবে এবং আগামী দিনের পথচলা আরও সুগম করতে হবে। আজকের এই সাফল্য কেবল শুরু, সামনে তোমাদের জন্য রয়েছে আরও বড় সুযোগ ও সম্ভাবনা।”

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাক সহসভানেত্রী আইরিন রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর। তাঁরা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাঁদের স্বপ্নপূরণের যাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ কল্যাণ সম্পাদিকা শামীম আক্তার শারফুদ্দিন (শম্পা) ও তার সাথে ছিলেন সমাজ-কল্যাণ কমিটির সহ-সম্পাদিকা উম্মে কুলসুম মুনমুন এবং রেহানা ফেরদৌসী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ সংবর্ধনা প্রাপ্তির এই আনন্দঘন মুহূর্তে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

পুনাক পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভকামনা জানানো হয়—তাঁদের আগামীর পথচলা হোক আলোকিত, গৌরবময় ও সফল।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST