1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধনে- প্রতিমন্ত্রী শরীফুল আলম মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত: বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত সৌদি আরবের মিসাইল হামলায় কটিয়াদীর প্রবাসী বাচ্চু নিহত জঙ্গলে জিকির থেকে আজ দুইতলা মসজিদ, কিশোরগঞ্জে ইখলাসের এক অনন্য গল্প মানবাধিকারের আড়ালে ধর্ষণের সাম্রাজ্য ‘বহুরূপী’ ধর্ষক নুরুল হক আটক হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম

পাকুন্দিয়ায় হাসপাতালে রোগীদের সুবিধার্থে সিলিং ফ্যান উপহার দিল ছাত্র দলের সভাপতি

  • প্রকাশ কাল রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩২৯ বার পড়েছে

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে রোগীদের কষ্ট লাগবে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক( উজ্জ্বল)।
আজ রবিবার (৩১ আগষ্ট) দুপুরে নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ- আলম খানের হাতে এসব সিলিং ফ্যান হস্তান্তর করেন। এর আগে রোগীদের চলাচলের সুবির্ধার্থে নিজস্ব অর্থায়নে হাসপাতালের প্রবেশ পথে ঢালাই করে টাইলসের ব্যবস্থা করে দেন তিনি।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল বলেন, আমি প্রায়ই হাসপাতালের বহির্বিভাগে রোগীদের দেখি লাইনে দাড়িয়ে অনেক কষ্ট করেন। তাই আগত রোগীদের কষ্ট লাগবে আমি নিজ উদ্যোগে হাসপাতালকে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছি। আশাকরি এতে রোগীদের কষ্ট কিছুটা হলেও কমবে। এছাড়াও হাসপাতালে মুমুর্ষ্য রোগীদের চলাচলের সুবিধার্থে সিড়ি ভেঙে ঢালাই করে দিয়েছি। যাহাতে রোগীরা সহজেই যাতায়াত করতে পারে। এসময় হাসপাতালের রোগীদের যে কোন সমস্যায় পাশে থাকবেন বলে তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৬০০-৭০০শ রোগী সেবা নিতে আসে। তাদের জন্য মাত্র দুইটি সিলিং ফ্যানের ব্যবস্থা ছিল। আমাদের কোন বরাদ্দ না থাকায় অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করা সম্ভব হয়নি। বিষয়টি উপজেলা ছাত্রদলের আহবায়ক জানতে পেরে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন। এতে বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের কষ্ট অনেকটা কমবে। এমন জনবান্ধব কর্মসূচিতে ছাত্রদলের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST