নিজস্ব প্রতিনিধিঃ
ইটনা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদকে একাধিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কিশোরগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
বুধবার (৬ আগষ্ট) জেলা যুবদলের পক্ষ থেকে জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাফিউল করিম মুরাদ স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাকে কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জি এস শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের সামনে স্ব শরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য যে সম্প্রতি ইটনা উপজেলা কৃষক দলের সম্মেলনে চেয়ারপার্সনের উপদেষ্টা এড.ফজলুর রহমানের উপস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টিতে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে। তার পেক্ষিতে একাধিক গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এ বিষয়টি জেলা যুবদলের দৃষ্টিতে এসেছে। এছাড়াও আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাধিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে বলে জানা যায়।
জেলা যুবদলের শোকজের বিষয়ে আবুল কালাম আজাদ হাওর টাইমসকে বলেন, ইটনা বিএনপি ও যুবদলের একটি অংশের দালালী, বাটপারি, চিটারীর বিরুদ্ধে কথা বলায়, তাঁরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে অভিযোগ দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একাজটি করেছে।