1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক গাজীপুর মহানগরীর গাছা ও বোর্ডবাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ লাখ ৫৫ হাজার জরিমানা
শিরোনাম

জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি মোছা: আছিয়া আক্তার-মহাসচিব আলমগীর গনি

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়েছে

মোঃ শহিদুল ইসলাম,তাড়াইল
কিশোরগঞ্জ প্রতিনিধি।

৩১ জুলাই ২০২৫ খ্রিঃ
সাংবাদিক সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা (JSS)। মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন, শ্রম ও আত্মত্যাগে গড়ে ওঠা এ সংগঠনটি আজ দেশের গণমাধ্যমকর্মীদের ঐক্য ও ন্যায়বিচারের প্রতীকে পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলার অভাব, বিভ্রান্তি ও নেতৃত্বের দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে, যা প্রতিষ্ঠাতার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।
এই সংকটময় প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৫টায় ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী মোছা: আছিয়া আক্তার। একইসাথে গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের ত্যাগী কর্মী আলমগীর গনি-কে মহাসচিব মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
সভায় মোছা: আছিয়া আক্তার বলেন,
“এই সংগঠনটি গড়ে উঠেছিল আমার স্বামী মরহুম আলতাফ হোসেনের শ্রম, স্বপ্ন ও আদর্শিক শক্তিতে। আজ যখন সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা হুমকির মুখে, তখন আমি বাধ্য হয়েই সংগঠনের হাল ধরার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত কারো বিরুদ্ধে নয়—এটি সংগঠনকে টিকিয়ে রাখার জন্য।”

তিনি আরও বলেন,
“একটি সংগঠনের প্রাণশক্তি হলো তার সদস্যদের আদর্শিক ঐক্য ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব। আমি সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রবীণ নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আমরা মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করতে পারি।”

নতুন কমিটির মূল লক্ষ্য সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, সদস্যদের জন্য প্রশিক্ষণ, কল্যাণ ও সামাজিক সুরক্ষা কার্যক্রম চালু, গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।

সাংবাদিক মহলে এই নতুন কমিটি গঠন এবং প্রতিষ্ঠাতার পরিবারের প্রত্যক্ষ সম্পৃক্ততাকে একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST