1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

কুলিয়ারচরে বেহাল রাস্তা পার হয়ে যথাসময়ে পরিক্ষায় অংশ গ্রহন নিয়ে বিপাকে শিক্ষার্থীরা

  • প্রকাশ কাল বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৮৮ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: ২৩ জুন থেকে শুরু হল ডিগ্রি পরিক্ষা। কুলিয়ারচর সরকারি কলেজের মূল রাস্তা যা কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কোল্ড স্টোরেজ ভায়া কলেজে পৌছালো। এ রাস্তার বেহাল অবস্থার কারনে দূর্ভোগে আছে কলেজের পরিক্ষার্থীসহ শিক্ষার্থীরা।বেশ কয়েকটা কলেজের পরিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্র এই কলেজ। পরিক্ষার্থীদের অভিযোগ আমরা বাজিতপুর, অষ্ট্রগ্রাম সহ অনেক দূরদূরান্ত থেকে এসে এই কলেজের মূল রাস্তায় যানযট এবং ভাঙ্গনের জন্য যথাসময়ে পরিক্ষায় উপস্থিত হওয়া কঠিন হয়ে উঠে।
অপরদিকে, গাইলকাটার ভিতরে থানা লিংক রোড,ডাকবাংলা লিংক রোড ও রেলক্রসিং লিংক রোড এই তিন রাস্তার মোড়ে সারা বছর ২ থেকে ৩ ফিট পরিমান পানি জমে থাকে। এই তিন রাস্তার মোড়ে কোন পথিক যাতায়াতের সুযোগ নাই। রাস্তা সংলগ্ন স্থানীয়রা জানান, এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে সামান্য বৃষ্টি হলে রাস্তার পানি আমাদের বাড়ি পর্যন্ত গড়িয়ে জলাশয়ে পরিনত হয়।

কলেজ রাস্তার বিষয়ে কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজের জৈষ্ঠ প্রভাষক মো:জাহিদুল ইসলাম জানান, ২৬ জুন থেকে আবার এইচএসসি পরিক্ষাও শুরু হতে যাচ্ছে।আমাদের কলেজ কেন্দ্রে বাজিতপুর সরকারি কলেজ সহ আরো দুটি কলেজের শিক্ষার্থীরা এই কেন্দ্রে পরিক্ষায় অংশ গ্রহন করে।এ রাস্তায় অতিরিক্ত যানযট এবং ভাঙ্গনের কারনে পরিক্ষার্থীদের সময় মত পরিক্ষায় অংশ গ্রহনে বিঘ্নতা সৃষ্টি হয়।
কলেজের অধ্যক্ষ রেহাছ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে কলেজ যাতায়াতের এই মূল রাস্তটি সংস্কার করা অথিব প্রয়োজন।
এ ব্যাপারে কুলিয়ারচর পৌরসভা প্রকৌশলী আহসান ভূইয়া জানান, যদি কোন আবেদন পাই তবে তা পরবর্তী টেন্ডারে দিয়ে দেবো। এছাড়াও আমি লোক পাঠিয়ে খবর নিচ্ছি রাস্তাটার ব্যাপারে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST