1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা
শিরোনাম

করিমগঞ্জে এনসিপি’র কার্যালয় উদ্বোধন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮০ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকালে এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে করিমগঞ্জ শিক্ষা অফিস সংলগ্ন নতুন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রস্তাবিত উপজেলা কমিটির প্রধান সম্ময়কারী মোহাম্মদ সাজন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম, ইসলামী আন্দোলন করিমগঞ্জ উপজেলা শাখার সাবধান সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, করিমগঞ্জ উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মুফতি আব্দুল্লাহ সাদী, এনসিপি’র প্রস্তাবিত কমিটির যুগ্ম সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান মামুন।

উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আবু মুসা শান্ত’র সঞ্চালনায় বক্তাগণ তাদের বক্তব্যে ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার যেন পুনরুত্থান না ঘটে সে লক্ষ্যে দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

প্রধান অতিথি খায়রুল কবির ছাত্রজনতার আন্দোলনে শহিদ ও আহতদের ত্যাগ তিতিক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রয়োজনীয় সংস্কার কেন জরুরি তিনি তা ব্যাখ্যা করেন।

পরে রাষ্ট্র ও নাগরিকদের কল্যাণ কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST