1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা
শিরোনাম

এইচটিআই কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ এবং পরামর্শ প্রদান

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৯৯ বার পড়েছে

ডেস্ক নিউজ

রাজশাহীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ এবং পরামর্শ প্রদান করেছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) ।
২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকাল ১১:০০টায় রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের অন্তর্গত লাহার আলী হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসা ও এতিমখানায় এই ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ এবং পরামর্শ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুল ইসলাম, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, রাজশাহী এর ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন, রুপালী ব্যাংক পিএলসি, লক্ষীপুর শাখার ম্যানেজার মোঃ রাকিব হাসান, জনতা ব্যাংক পিএলসি, হড়গ্রাম শাখার ম্যানেজার মোঃ শাফিকুর, এইচটিআই এর উপদেষ্টা উপসহকারী প্রকৌশলী মো: আলিফ মাহমুদ, লাহারআলী হাফেজিয়া ও ক্বওমিয়া মাদ্রাসা এর মুহতামিম মোঃ আমজাদ হোসেন, এইচটিআই এর সভাপতি মো: নাহিদ হোসেন প্রমুখ।
রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর চিকিৎসক রেশমা তুল জান্নাত, সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার রায়হানুল হক, আধুনিক চক্ষু হাসপাতাল, রাজশাহী এর সিনিয়র অপটোমেটিস্ট, মোঃ মারুফ রাহমান, রাজশাহী প্যারামেডিকেল এর ল্যাব টেকনোলজিস্ট তরিকুল ও সাদিয়া, এইচটিআই এর সদস্য নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী সাইফ, মাহিম, আরজুমা, হিমেল, এনামুল, সৈকত, শামিউল, জামিউর, খাদিজা, মায়া ও মিম এর সার্বিক সহযোগিতায় ৩০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়।
ক্যাম্পেইনে আইওপি, এসপিটি, ভীষণ, ক্যাটারেট, ইনিসিয়েশন, ডিম্নেস ভিশন, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে বিনামূল্যে ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পেইনে আসা সেবাগ্রহণকারীরা চক্ষু চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন । আয়োজকরা জানান দরিদ্র মানুষ যারা চোখের সমস্যায় ভুগছেন, তাদের আর্থিক অসামর্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ ও পরামর্শ প্রদানের জন্য মূলত: এই আয়োজন। ভবিষ্যতেও তারা এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST