1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

জামালপুরে ১৪শ বোতল ফেনসিডিলস ও ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ৩

  • প্রকাশ কাল শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুর সদর থানার পুলিশ অভিযানে চালিয়ে মাদক পাচার চক্রের ৩ সদস্যকে আটক করেছে। তাদের গাড়ি তল্লাশি চালিয়ে ১৪শ ৩৪ বোতল ফেন্সিডিল, ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২৯ লক্ষ ৪০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত ৩টি গাড়িও আটক করে থানায় জব্দ করা হয়েছে।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় পৌর এলাকার জামালপুর মেডিকেল কলেজ এর বিপরীতে অভিযান চালানো হয়। এসময় মনিরাজপুর ছোটগড় এলাকার জনৈক হাফিজুর রহমান আকন্দ এর পতিত জমিতে একটি ড্রাম ট্রাক থেকে অন্য ২টি গাড়িতে স্থানান্তরের সময় ৯টি সাদা প্ল্যাস্টিকের বস্তায় এক হাজার চারশত চৌত্রিশ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ২৮ লক্ষ ৬৮ হাজার টাকা। এছাড়াও একটি চটের বস্তার ভিতর থেকে ২৪ বোতল আইকনিক ভারতীয় মদ পাওয়া গিয়েছে, যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।
মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে।
তারা হলেন, মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী গ্রামের মো: আ: মালেক খোকন (৪৭), একই উপজেলার ভাবকী গ্রামের মো: আজিজুর রহমান বাবু (২৪), এবং পাটুনিপাড়া গ্রামের মো: হাফিজুর রহমান (৪০)।
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ মালেক খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। অন্যরাও এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উদ্ধারকৃত ফেন্সিডিল, মদ ও ব্যবহৃত গাড়ি নিয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST