1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

জামালপুরে মাদক সম্রাট জিয়াউল আটক

  • প্রকাশ কাল বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
জামালপুরে কুখ্যাত মাদক সম্রাট জিয়াউল হককে ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে যৌথবাহিনী আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামী জামালপুর পৌরসভার রামনাগর গ্রামের বাসিন্দা মৃত জহুরুল হকের পুত্র জিয়াউল হক যৌথবাহিনীর হাতে আটক হয়।

আটক জিয়াউল হক জানায় সে ২০১২ সালে মাদক ব্যবসা শুরু করে। একবার ইয়াবা টেবলেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৭দিন জেলহাজতে ছিলেন। জামিনে মুক্ত হয়ে কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও পুরোদমে আবার মাদক ব্যবসা শুরু করেন।

মাদকব্যবসায়ী জিয়াউল হক বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে তার কাছে মাদকের চালান আসার কথা অকপটে স্বীকার করেন। তিনি শহরের বিভিন্ন স্পটে গিয়ে মাদকাসক্তের কাছে মাদক সরবরাহ করে থাকেন। তিনি আরও বলেন তার অধিকাংশ গ্রাহক হলো রাজনৈতিক নেতা, কর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধীক ব্যক্তি বলেন জিয়াউল ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা করে থাকেন। রাজনৈতিক ছত্রছায়ায় সে অবাধে মাদক ব্যবসা চালিয়ে থাকে। এলাকার যুবসমাজকে নষ্ট করে ফেলছে এই জিয়াউল। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে আটক হবার খবর খবর পেয়ে এলাকার শত শত মানুষ আনন্দ ও উল্লাস প্রকাশ করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক গণমাধ্যমকে মাদকব্যবসায়ী জিয়াউল হকের আটক হবার কথা জানান। তিনি আরও বলেন প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST