1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

ভালুকায় মাদ্রাসার প্রভাষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশ কাল বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় ‘দা’ ঠেকিয়ে ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাপরবাড়ী গ্রামের সামছুদ্দিন মাস্টার এর ছেলে প্রভাষক মোজাহিদুর রহমান সোহেলের বাড়ীতে। এ ঘটনায় পৌর এলাকায় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত-রাতে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে বাড়ির মালিকে বেধে ও বাড়ীর অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামে এক শিশু বাচ্চার গলায় ‘দা’ ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ন অলংকার সহ প্রায় পনেরো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

বাড়ীর মালিক সোহেল জানান, গত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার হাত-মূখ চোখ বেধে ফেলে এবং পরিবারে অন্য সবাইকে জিম্মি করে এবং শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ঘরের সর্বত্র খুঁজে খুঁজে পাঁচটি এন্ড্রয়েড ফোন স্বর্ণালংকার সহ সব টাকা পয়সা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এবং এ ঘটনায় থানা পুলিশের কাছে মামলা মোকদ্দমা না করতে হুমকি প্রদান করে নিরাপদে চলে যায় ডাকাত দল। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST