1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন- চসিক অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণ জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ কটিয়াদীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শিরোনাম

ভালুকায় পুত্রবধুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ ষ্পর্শে শশুরের মৃত্যু

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি : ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘেরবাজার এলাকায় মঙ্গলবার  সকাল সাড়ে ১১টার দিকে পুত্র বধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে শশুরের মৃত্যু হয়। মৃত ইউসুফ আলী খান একই গ্রামের আয়াত আলী খানের ছেলে। ওই ঘটনায় আহত পুত্রবধু শাবানা আক্তারকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনার তদন্ত করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের মেহেদী হাসান খানের স্ত্রী মঙ্গলবার  সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বিদ্যুতায়িত হন। ওই সময় শাবানা আক্তারের শ্বশুর ইউসুফ আলী খান পুত্রবধুকে উদ্ধার করতে যান এবং তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে, উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। ওই ঘটনায় আহত শাবানা আক্তারকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউসুফ আলী খানের ভাতিজা দুলাল শেখ জানান, প্রতিবেশী মকবুল শেখের মালিকানাধীন গাছ কাটার জন্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউসুফ আলীর খানের বাড়ির গলিতে রাখা হয় এবং বিদ্যুতের ওই তারে জড়িয়ে তার চাচার মৃত্যু হয়েছে।

ভালুকা মডেল থানার এসআই নবী নূর জানান, তিনি খবর পেয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST