1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শীতের তীব্রতা নয়, আমাদের মানবিকতার উষ্ণতাই হোক আশ্রয় বেলাবো ও শিবপুর প্রতিনিধি মারিয়া আসুন আমরা ঐক্যবদ্ধ হই- প্রধানমন্ত্রী জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদ আলোচনায় শিক্ষক এম জুনায়েদ আকন্দ মাস্টার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন
শিরোনাম

আইনজীবি সাইফুল হত্যার প্রতিবাদে জামালপুরে আইনজীবীদের বিক্ষোভ

  • প্রকাশ কাল সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৫ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি। রোববার বেলা সাড়ে ১১টায় জামালপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী এই সমাবেশের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্টু, এডভোকেট আব্দুল আওয়াল, জামায়াতে ইসলামী জামালপুর জেলা সেক্রেটারি, দিদারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান,এডভোকেট দিদারুল ইসলাম দিদার,এডভোকেট নজরুল ইসলাম (৫) (জামায়াত রুকন) এডভোকেট সোহেল রহমানসহ প্রায় দেড় শতাধিক আইনজীবি।

আইনজীবীরা তাদের বক্তব্যে জানান, দেশকে অস্থিতিশীল করার জন্যই চট্টগ্রাম আদালতে ন্যাক্কারজনক ও হত্যাকাণ্ড ঘটানো হয়। আইনজীবীরা অনতিবিলম্বে আইনজীবী হত্যারকারীদের গ্রেফতার ও বিচারসহ ইসকন নিষিদ্ধ এবং আদালত প্রাঙ্গণে দেশের সকল আইনজীবীদের নিরাপত্তার দাবি করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST