1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

হাতির চাঁদাবাজিতে অতিষ্ঠ হোসেনপুরবাসি

  • প্রকাশ কাল সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়েছে

আফজালুর রহমান উজ্জ্বল
বিশেষ প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে হাতি দিয়ে চাঁদা আদায়ের কারণে ব্যবসায়ী ও পথচারীগণ অতিষ্ঠ হলেও দেখার যেন কেউ নেই। কিছু দিন আগে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার মিষ্টন নামের এক ওষুধ ব্যবসায়ী হাতির মন মত চাঁদা না দেওয়ার কারণে হাতি শুর দিয়ে পেঁচিয়ে ওই ব্যবসায়ীকে আচার মেরে নির্মমভাবে হত্যা করে।
এর পর কিছুদিন হাতি দিয়ে চাঁদা আদায় বন্ধ থাকলেও বছর যেতে না যেতেই আবারও চাঁদা আদায় শুরু হলেও প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

সোমবার (১৮ নভেম্বর ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একটি হাতি দিয়ে রাস্তায় চলাচল করা গাড়ির গতিরোধ করে চাঁদা আদায় করে আসছেন। এ সময় দোকান ব্যবসায়ীদের কাছ থেকে ও চাঁদা আদায় করা হচ্ছিল। এ সময় দেখা যায় হাতির পিঠে সওয়ার হওয়া মাহুত তার মন মত চাঁদা আদায় না হলে হাতি সংকেত দিয়ে সর্তক করে দেয়, ফলে হাতির গর্জনে পথচারী ও ব্যবসায়ীগণ অনিচ্ছা সত্বেও মাহুতের ইচ্ছা পুরণে চাঁদার টাকা দিলেই হাতি বিদায় নিচ্ছেন।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিমন বোস জানান, হাতির অবস্থান চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST