1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
শিরোনাম

কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু পাল ।

এছাড়া  মৃক্ত আলোচনায় অংশ নেন
নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, বাজার কমিটির সভাপতি মো: হায়দার আলী, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হযরত আলী, উপজেলার তথ্য আপা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, গ্রাম পুলিশের প্রতিনিধি মো: হাসানুজ্জামান, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাজাহান সাজু, প্যানেল চেয়ারম্যান মো: ময়নুল ইসলাম, ১ নং হাজিনগর ইউনিয়ন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম কামরুজ্জামান, উপজেলা সমাজেসবা অফিসার মো: সাদেকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম
শিক্ষার্থী সাদিক ইমাম ও রায়হান কবির প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন।

অনুষ্ঠানে উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST