1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

করিমগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • প্রকাশ কাল শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা আবু সাদাৎ মো. সায়েম কে গ্রেফতার করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া মোড় থেকে করিমগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

করিমগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন।
তার বিরুদ্ধে একাধিকবার ইউপি সদস্যগণ প্রকল্পের টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাননি। অদৃশ্য ইশারায় দলীয় প্রভাব কাটিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে বারবার পার পেয়ে গেছেন ।

গত বছর দুর্নীতি দমন কমিশনে ১৯৪৭ সালের দুর্নীতি বিরোধী আইন এর ৫(২) তৎসহ ৪০৯/৪০৬/৪২০ দঃবিঃ ধারায় অভিযোগ দায়ের করা হয়। যার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

সম্প্রতি ইউনিয়ন পরিষদ ভবন থেকে সৌর বিদ্যুৎ প্যানেল ও ব্যাটারি সরিয়ে নেয়ায় ইউপি সদস্য মো. জুনায়েদ তুর্য্য করিমগঞ্জ থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

চেয়ারম্যান প্রভাব কাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে আপন বোন দিপা আক্তারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ভবনে আগত সেবা গ্রহীতাদের নিকট থেকে উৎকোচ গ্রহণ করতেন বলে ইউপি সদস্যরা জানিয়েছেন।

তার অপকর্মের বিরোধিতা করায় ৪ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান আঙ্গুর ও ৫ নং ওয়ার্ড সদস্য মো. সোহাগ কে মিথ্যা অভিযোগে সাময়িক বরখাস্ত করে। চেয়ারম্যানের গ্রেফতারের খবরে এলাকায় বিক্ষুব্ধ লোকজন মিষ্টি বিতরণ করে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST