1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাদার হাত ছুটে দৌড়,মুহূর্তেইপ্রাণ গেল শিশু সূর্যের চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন
শিরোনাম

নান্দাইলে ২ কোটি টাকা মূল্যের বেদখল সরকারী জমি উদ্ধার করলেন ইউএনও

  • প্রকাশ কাল শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার পড়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সিংরইল ইউনিয়নের সিংরইল মৌজায় সরকারের নামে রেকর্ডকৃত উদলার বাজার সংলগ্ন ১ একর ৭০ শতাংশ সরকারী জমি অবৈধ দখলদারের কবল থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারের নিয়ন্ত্রণ গ্রহন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। উদ্ধারকৃত জমি মূল্যে ১ কোটি ৭০ লক্ষ টাকা। জানাগেছে, কোনাডাংগর গ্রামের মৃত উসমান গণির পুত্র ইদ্রিস আলী তারা মিয়া, ভাটিপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র রোপন মিয়া ও সিংদই ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার ভূইঁয়ার পুত্র কবির উদ্দিন ভূইঁয়া দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এই জমি ভোগদখল করে যাচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিটের মাধ্যমে কাগজপত্র যাচাই-বাছাই করে ভূমি সরকারের বলে নিশ্চিত হন। পরবর্তী সময়ে বৃহস্পতিবার তিনি নিজে উপস্থিত হয়ে এই জমির দখল বুঝে নেন এবং সরকারী সাইনবোর্ড স্থাপন করেন। এসময় পুলিশ প্রশাসন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এই প্রায় ২ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার হওয়ায় নান্দাইলের সর্বস্তরের মানুষ উপজেলা প্রশাসন ও নির্বাহী অফিসারকে অভিনন্দন জানিয়েছেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট ফয়জুর রহমান অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST