1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন-
শিরোনাম

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ প্রদান

  • প্রকাশ কাল বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পড়েছে

ডেস্ক নিউজ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক, টিকাদানকারী, সুপারভাইজার এবং সেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

২২ অক্টোবর ২০২৪ তারিখ মঙ্গলবার বেলা ২:৩০টায় উপজেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) আতাউল গণি ওসমাণী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার রিমা, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানা মোঃ রাকিবুল হাসান এবং উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচিতে ১০০ জন শিক্ষক, ১৮ জন টিকাদানকারী, ০৯ জন সুপারভাইজার, এবং ৯০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ৫ম থেকে নবম শ্রেনী (৯-১৪) বছর বয়সের কিশোরীদের এ টিকা প্রদান করা হবে। ঢাকা বিভাগ ব্যতীত বাংলাদেশের ৭টি বিভাগে আগামী ২৪ অক্টোবর ২০২৪ তারিখ হতে এ টিকা প্রদানের ক্যাম্পেইন চলছে। ১৭ ডিজিটের অন লাইন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। উল্লাপাড়া উপজেলা পৌর এলাকায় ৪,১৪৮ জনকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST